মডেল,অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক বিড়ম্বনার শিকার হয়েছেন। যে ঘটনা তিনি শেয়ার করছেন ফেসবুকে।
ইনবক্সে এই অভিনেত্রীকে প্রেম নিবেদন করেছেন এক ভক্ত। অভিনেত্রীর নম্বরও চেয়েছেন সেই ব্যক্তি। বুধবার সেই মেসেজের স্ক্রিনশট ভক্তদের সঙ্গে শেয়ার করলেন পিয়া।
পিয়া জান্নাতুলের শেয়ার করা স্ক্রিনশটের মেসেজে দেখা যাচ্ছে, এক ব্যক্তি তাকে একের পর এক মেসেজ করেছেন।
যেখানে তিনি বলেছেন, তিনি অভিনেত্রীর অনেক বড় ভক্ত। যদিও সেই ব্যক্তির নাম প্রকাশ করেননি পিয়া। তবে তার লেখা মেসেজগুলো ছিল, ‘আমি কোনো বেঈমান অথবা বাজে ছেলে নই। আমি দীর্ঘদিন থেকে আপনার প্রতি খুব বেশি সীমাহীনভাবে দুর্বল এবং আপনার এক অন্ধভক্ত প্রেমিক বন্ধু।
আমাকে ফিরিয়ে দেবেন না।’
সেই ব্যক্তি আরো লিখেছেন, ‘আমার কলিজা থেকে বলছি, চিরদিনের জন্য আপনাকে আমার পার্সোনাল বন্ধু, একান্ত আপনজন ভাবছি। শুধু আপনার আর আমার মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাই। আপনি-আমি ছাড়া আমাদের গভীর প্রেমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পৃথিবীর কেউ জানবে না। আল্লাহর কসম।
আরও পড়ুন : ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ২
প্রতিটি মুহূর্ত আপনার দিকে তাকিয়ে আছি, আশা করি বিশ্বাস করবেন। দয়া করে আপনার ফোন নাম্বার WhatsApp নাম্বার দিন— প্লিজ।’
এসব মেসেজের বিপরীতে অভিনেত্রী কোনো রিপ্লাই করেননি। শুধু শেষের মেসেজটার পর তিনি একটি নম্বর প্রদান করেন সেই ব্যক্তিকে। যা ছিল গুলশান থানার নম্বর।
অভিনেত্রীর এমন কান্ডে নেটিজনরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘কী একটা অবস্থা!’, কারো মন্তব্য, ‘সোজা শ্বশুরবাড়ির ঠিকানা।’ কেউ বা লিখেছেন, ‘সে বলল, পৃথিবীর কেউ জানবে না আর আপনি সবাইকে জানিয়ে দিলেন।’ এমন বিভিন্ন রকম কমেন্ট দেখা গেছে অভিনেত্রীর পোস্টে। বিষয়টি হাস্যরস হিসেবে বেশ উপভোগও করেছেন অনেকে।
ঢাকা ডেস্ক 









