০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৫১:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • 64

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি আজ বুধবার সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আরও পড়ুন : ডাকসু নির্বাচন: ধর্ষণের হুমকি দেওয়া ঢাবির সেই শিক্ষার্থী বহিষ্কার

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানায় আবহাওয়া অফিস।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

সর্বশেষ আপডেট : ১২:৫১:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫