০৪:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইসরায়েলি বাহিনীর হামলায় শিশুসহ নিহত অন্তত ১০৫

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:৩৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • 61

ছবি: সংগৃহীত

ইসরায়েলি বাহিনীর হামলায় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) অন্তত ১০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

আল জাজিরা জানিয়েছে, ইসরাইল গাজার সবচেয়ে বড় নগরকেন্দ্রটির (গাজা সিটি) নিয়ন্ত্রণ নিতে চাইছে। যেখানে প্রায় ১০ লাখ মানুষ বসবাস করেন। এ কারণে আরও বর্বর হয়ে উঠেছে জায়নিস্ট বাহিনী।

মঙ্গলবার একদিনেই গাজা জুড়ে অন্তত ১০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিশেষ করে আল-সাবরা এলাকায় ইসরাইলি হামলা ঘনবসতিপূর্ণ অঞ্চল ধ্বংস করে দিয়েছে। নিহতদের মধ্যে অন্তত ৩২ জন ত্রাণ সহায়তার খোঁজে গিয়ে প্রাণ হারান। যার মধ্যে সাতজন শিশু।

তারা সবাই দক্ষিণ গাজার খান ইউনিসের নিকটবর্তী আল-মাওয়াসি এলাকায় পানির লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইসরাইলি ড্রোন হামলায় প্রাণ হারান।

আরও পড়ুন : ৫২ বছরের নারীর সঙ্গে ২৬ বছরের তরুণের প্রেম, অতঃপর…

আল জাজিরার সাংবাদিক হিন্দ খুদারি বলেন, ‘ফিলিস্তিনিরা এখন গাজা সিটিতে যেন খাঁচার ভেতরে বন্দি। তারা যতটা সম্ভব বিমান হামলা থেকে বাঁচতে চেষ্টা করছে। কিন্তু যেখানে যাচ্ছে, হামলা তাদের অনুসরণ করছে। খাদ্য ও সাহায্যের অবরোধে তারাও মারা যাচ্ছে, কারণ তারা ন্যূনতম বেঁচে থাকার উপকরণও পাচ্ছে না।’

এদিকে গত ২৪ ঘণ্টায় অন্তত ১৩ জন অনাহারে মারা গেছেন। এতে যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধাজনিত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬১।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ইসরায়েলি বাহিনীর হামলায় শিশুসহ নিহত অন্তত ১০৫

সর্বশেষ আপডেট : ১১:৩৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫