০৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৪১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • 89

বিএনপির দুগ্রুপের সংঘর্ষের পর ১৪৪ ধারা জারি করা হয়। ছবি : সংগৃহীত

রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাত জন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে গোদাগাড়ী উপজেলায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোদাগাড়ী পৌরসভা এলাকার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিনের অনুসারীরা।

অন্যদিকে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে কর্মসূচির ঘোষণা দেয় উপজেলা বিএনপি। আলাদাভাবে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এ ঘটনায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠান আয়োজন করতে গেলে বাধা দেয় শরীফ উদ্দিন গ্রুপের অনুসারীরা। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় আহত হন অন্তত সাত জন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন : হত্যার উদ্দেশ্যেই নুরকে আঘাত করা হয়েছে: মির্জা ফখরুল

গোদাগাড়ী মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, বিএনিপর দুই গ্রুপের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। তবে কারও আঘাত গুরুতর নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার বিকেল ৫টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

সর্বশেষ আপডেট : ০৯:৪১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫