১০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি বুধবার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:৪৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • 89

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে নির্বাচন আয়োজন ও পরিচালনায় আর কোনো আইনি বাধা থাকছে না।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে বুধবার শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

চেম্বার জজ জানান, পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি না হওয়া পর্যন্ত হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ কার্যকর হবে না। এর ফলে ডাকসু নির্বাচন সংক্রান্ত প্রচারণা, ক্যাম্পেইন ও ভোট আয়োজনের কার্যক্রমে কোনো বাধা থাকছে না।

আরও পড়ুন : চেম্বার আদালতের স্থগিত হাইকোর্টের আদেশ,ডাকসু নির্বাচনে বাধা নেই

এর আগে গত সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেন। তবে একই দিন বিকালে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির জানান, “চেম্বার জজ হাইকোর্টের আদেশ সিএমপি ফাইল করেছেন এবং শুনানি শেষ না হওয়া পর্যন্ত স্থগিত রেখেছেন। এতে করে নির্বাচন কার্যক্রম চালিয়ে যেতে আর কোনো প্রতিবন্ধকতা নেই।”

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এ পর্যন্ত ডাকসু নির্বাচন হয়েছে ৩৭ বার। তবে স্বাধীনতার পর মাত্র সাতবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ভোট হয় ২০১৯ সালে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি বুধবার

সর্বশেষ আপডেট : ০৪:৪৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫