১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সর্বদলীয় বৈঠক শেষে ফেরার পথে জাগপা সভাপতিকে কুপিয়ে জখম

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৪৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • 80

ছবি : সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমানকে লোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর বিজয়নগরে আলরাজি কমপ্লেক্স গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সর্বদলীয় বৈঠক শেষে বেরিয়ে রাত পৌনে ৮টার দিকে রাস্তা পার হওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে খন্দকার লুৎফর রহমানকে উদ্ধার করে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তথ্যটি নিশ্চিত করে সমমনা জোটভুক্ত জাগপার সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজ বলেন, ‘খন্দকার লুৎফর রহমান রাস্তা পার হবার সময় কয়েকজন দুষ্কৃতকারী এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে।’

এ বিষয়ে রমনা থানায় ফোন করা হলে ওসি ফোন ধরেননি। পরবর্তীতে ডিউটি অফিসারকে ফোন দিলে, তিনি জানান ওই এলাকা পল্টন থানার আওতায়।

এরপর পল্টন থানার ওসিকে ফোন দিলে তিনিও ফোন ধরেননি। পরবর্তীতে এই থানার ডিউটি অফিসারকে ফোন দিলে, তিনি জানান, ওই এলাকা রমনা থানার আওতায়। ফলে এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন : লন্ডনে ১৭ বছর ধরে যেখানে বসে রাজনীতি করছেন তারেক রহমান

গণঅধিকার পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপিসহ ২২টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। বৈঠকে সর্বসম্মতভাবে ফ্যাসিবাদী শক্তি হিসেবে অবিলম্বে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের বিচারসহ পাঁচ দফা দাবি গৃহীত হয়।

এদিকে খন্দকার লুৎফর রহমানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাতে এক বিবৃতিতে তিনি বলেন, ‘এ ধরনের হামলা আমরা মনে করি এক গভীর চক্রান্ত। এটা আগামী নির্বাচনকে বানচাল করার একটা ষড়যন্ত্র হতে পারে।’

বিএনপি মহাসচিব অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ ছাড়া রাতে পৃথক বিবৃতিতে লুৎফর রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সর্বদলীয় বৈঠক শেষে ফেরার পথে জাগপা সভাপতিকে কুপিয়ে জখম

সর্বশেষ আপডেট : ০৮:৪৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫