০১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

তিনটি গার্মেন্টস মালিকের বিরুদ্ধে রেড নোটিশ !

তিনটি গার্মেন্টস কারখানার মালিকের বিরুদ্ধে রেড নোটিশ জারিতে ইন্টারপোলে চিঠি দিয়েছে পুলিশ।

শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে মালিক পক্ষের গাফিলতি এবং দীর্ঘ দিন বিদেশে অবস্থান করার অভিযোগের প্রেক্ষিতে তিনটি গার্মেন্টসের মালিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির এ উদ্যোগ নিয়েছে সরকার।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন- টিএনজেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন শামীম, ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইত্তেমাদ উদ দৌলাহ ও ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ দৌলাহ এবং রোর ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুনুল ইসলাম।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন আদালতে দায়েরকৃত মামলাকে ভিত্তি করে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে।

সোমবার সরকারী এক তথ্যবিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে। তথ্যবিবরণীতে আরো বলা হয়েছে, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ইনস্পেক্টর জেনারেল (এনসিবি) স্বাক্ষরিত পত্রের মাধ্যমে রেড নোটিশ জারির অনুরোধ ইন্টারপোল কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়।

শ্রম অধিকার লঙ্ঘন ও সংশ্লিষ্ট আইনগত অভিযোগে তাদের বিরুদ্ধে মামলাগুলো চলমান রয়েছে। অভিযুক্তদের দেশে ফেরত আনার লক্ষ্যে সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।

পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন বিষয়টি নিশ্চত করে বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুরোধে পুলিশের সংশ্লিষ্ট শাখা ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির অনুরোধ করেছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

তিনটি গার্মেন্টস মালিকের বিরুদ্ধে রেড নোটিশ !

সর্বশেষ আপডেট : ১০:৫৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫