০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

চলে গেলেন সাংবাদিক আমিনুর রহমান টুকু

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:১১:৪০ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • 174

সাংবাদিক আমিনুর রহমান টুকু। ছবি : সংগৃহীত

ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বার্তা সংস্থা ইউএনবির জেলা প্রতিনিধি আমিনুর রহমান টুকু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার আল-মানার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্ত্রী ও চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন বিশিষ্ট এই সাংবাদিক।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট তিনি ব্রেন স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে ঢাকার আল-মানার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আট দিন চিকিৎসাধীন থাকার পরে ইন্তেকাল করেন তিনি।

আজ (সোমবার) রাতে ঝিনাইদহ উজির আলী হাই স্কুল মাঠে তার জানাজা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন : মারা গেছেন অভিনেত্রী প্রিয়া

ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ কাজল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সাবেক সভাপতি এম রায়হান ও সাইফুল মাবুদসহ অন্যান্য নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় সাংবাদিক নেতারা বলেন, আমিনুর রহমান টুকু ছিলেন জেলার সাংবাদিকদের অভিভাবক ও সমাজ সচেতন ব্যাক্তি। তার মৃত্যুতে জেলাবাসি একজন সুনাগরিককে হারালো।

সাংবাদিক আমিনুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করে আরেকটি বিবৃতি দিয়েছেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা জামাতের আমের আবু বকর মো. শাহজাহান, সেক্রেটারি আব্দুল আউয়াল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবু হুরায়রা, এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রহমান ও ঝিনাইদাহ ফোরামের সভাপতি মহাব্বত হোসেন টিপু।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

চলে গেলেন সাংবাদিক আমিনুর রহমান টুকু

সর্বশেষ আপডেট : ১০:১১:৪০ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫