১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

যে নম্বরে ফোন এলেই বুঝবেন জিমেইল হ্যাকের চেষ্টা চলছে

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৫:৫৩:১১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • 70

ছবি : সংগৃহীত

গুগল ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকিংয়ের শিকার হয়েছে । গুগলের গুরুত্বপূর্ণ একটি তথ্যভান্ডার ফাঁস হয়ে গেছে। এতে ঝুঁকিতে পড়েছেন প্রায় ২৫০ কোটি জিমেইল ব্যবহারকারী।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, তথ্য ফাঁসের এ ঘটনা জিমেইল ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তার ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে।

সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইল।

গুগল স্পষ্টভাবে জানাচ্ছে, তারা কখনোই কোনো ব্যবহারকারীকে ফোন করে পাসওয়ার্ড রিসেট করতে বলে না বা অ্যাকাউন্ট সমস্যার সমাধান করে না। তবে, প্রতারকরা গুগলের নাম ভাঙিয়ে ফোন করে ব্যবহারকারীদের ফাঁদে ফেলছে।

আরও পড়ুন : হ্যাকিংয়ের শিকার গুগল,২৫০ কোটি জিমেইল ব্যবহারকারী বিপদে

সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান প্রোটন জানায়, প্রতারকরা সাধারণত নিজেদের গুগলের কর্মী পরিচয় দিয়ে ফোন করেন এবং দাবি করেন যে আপনার জিমেইল অ্যাকাউন্টে সন্দেহজনক প্রবেশের চেষ্টা হয়েছে। ভুক্তভোগী যদি ফাঁদে পা দেন, তবে প্রতারক নিরাপত্তার কথা বলে পাসওয়ার্ড রিসেট করাতে বলেন। একবার পাসওয়ার্ড রিসেট হলে হ্যাকার পুরোপুরি অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।

যে নম্বর থেকে এই প্রতারণামূলক কল আসে তা হলো: +১ (৬৫০) ২৫৩-০০০০। এটি গুগলের সদর দপ্তরের নম্বর হিসেবে অনলাইনে দেখা যায়। তবে হ্যাকাররা এই নম্বর স্পুফিং বা ভুয়া নম্বর হিসেবে ব্যবহার করছে।

এমন ফোন এলে যা করবেন

ক) প্রথমে বুঝে নিন, এটি একটি প্রতারণা।

খ) কোনো লিঙ্কে ক্লিক করবেন না।

গ) নিজে accounts.google.com-এ লগইন করুন।

ঘ) সেখান থেকে Security অপশনে গিয়ে Review Security Activity চেক করুন। অচেনা কোনো লগইন হয়েছে কি না তা নিশ্চিত করুন।

ঙ) কিছু না পেলে চিন্তার কিছু নেই।

ব্যবহারকারীদের সতর্ক থাকা এবং প্রতারণামূলক কল এড়ানোই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। 

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

যে নম্বরে ফোন এলেই বুঝবেন জিমেইল হ্যাকের চেষ্টা চলছে

সর্বশেষ আপডেট : ০৫:৫৩:১১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫