১১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

চেম্বার আদালতের স্থগিত হাইকোর্টের আদেশ,ডাকসু নির্বাচনে বাধা নেই

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • 113

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পথে আর কোনো বাধা থাকল না। হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে চেম্বার আদালত স্থগিত করেছেন। এর ফলে নির্ধারিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এর আগে একই দিনে এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছিলেন। বিষয়টি নজিরবিহীন উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী শিশির মনির জানান, প্রার্থীদের তালিকা প্রকাশের পর নির্বাচন স্থগিত করা শিক্ষার্থীদের মধ্যে অস্বস্তি ও প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত চেম্বার আদালতে গিয়ে স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন করে।

আরও পড়ুন : ডাকসু নির্বাচন স্থগিত

সোমবার বিকেলের শুনানিতে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে রায় দেন। ফলে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

ডাকসুর দীর্ঘ ইতিহাসে এ পর্যন্ত ৩৭ বার নির্বাচন অনুষ্ঠিত হলেও স্বাধীনতার পর তা হয়েছে মাত্র সাতবার। সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৯ সালে, যেখানে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে ডাকসু পুনরায় আলোচনায় আসে। আসন্ন নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা, এবারের নির্বাচন গণতান্ত্রিক চর্চার ধারাকে আরও শক্তিশালী করবে এবং ছাত্র-ছাত্রীদের নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

চেম্বার আদালতের স্থগিত হাইকোর্টের আদেশ,ডাকসু নির্বাচনে বাধা নেই

সর্বশেষ আপডেট : ০৫:১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫