০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বায়ুদূষণে বিশ্বের শীর্ষ পাঁচ শহরের তালিকায় ঢাকা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:১০:০৮ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • 186

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষ পাঁচে উঠে এসেছে ঢাকার নাম। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার এর তথ্যে দেখা যায়, ঢাকার একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) স্কোর দাঁড়িয়েছে ১৪০। এই মাত্রাটি সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

একই সময়ে ১৮০ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ। দ্বিতীয় স্থানে কাতারের দোহা (স্কোর ১৫৯) এবং তৃতীয় স্থানে আজারবাইজানের বাকু (স্কোর ১৪৯)। ঢাকার এক ধাপ পেছনে, অর্থাৎ পঞ্চম স্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা, যার স্কোর ১৩৭।

আরও পড়ুন : হাসনাত আব্দুল্লাহর নামে ভুয়া ভেরিফায়েড অ্যাকাউন্ট, মূল অ্যাকাউন্টকেই ব্লক!

আইকিউএয়ারের তথ্য বলছে, একিউআই সূচক ০–৫০ হলে তা ভালো, ৫১–১০০ মাঝারি, ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ অস্বাস্থ্যকর, ২০১–৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা বিপর্যয়কর বলে ধরা হয়।

পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের ২০১৯ সালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো—ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণসাইটের ধুলা। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি আরও বাড়বে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়। এর মধ্যে শিশু, বয়স্ক, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা নারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। বায়ুদূষণ থেকে স্ট্রোক, হৃদরোগ, শ্বাসকষ্ট, ফুসফুসের ক্যানসারসহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়ে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বায়ুদূষণে বিশ্বের শীর্ষ পাঁচ শহরের তালিকায় ঢাকা

সর্বশেষ আপডেট : ০১:১০:০৮ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫