০৪:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৫৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • 91

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সোমবার (০১ সেপ্টেম্বর) উদযাপন করছে তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজধানীর রমনা রেস্তোরাঁয় আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে এই দলের যাত্রা শুরু করেছিলেন। এরপর দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

দিবসটি উপলক্ষে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে দলটি। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সব কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শেরেবাংলা নগরে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া জেলা ও মহানগর পর্যায়ে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বর্তমানে ৭৯ বছর বয়সী খালেদা জিয়া অসুস্থতা ও দীর্ঘদিনের কারাভোগের কারণে সক্রিয় রাজনীতির বাইরে থাকলেও দলের দায়িত্ব সামলাচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০০৭ সাল থেকে যুক্তরাজ্যে অবস্থানরত তিনি সেখান থেকেই সংগঠন পরিচালনা করছেন।

আরও পড়ুন : ‘অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে অপশক্তি পরিস্থিতি জটিল করে তুলবে’

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তারেক রহমান বলেন, “জনগণের অধিকার আদায়, দুঃখ-কষ্ট লাঘব, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের ধারা পুনঃপ্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য। প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে।”

একইসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্রের স্বপ্ন পূর্ণতা পাবে না। তার ভাষায়, “দুঃশাসনের যে কাঠামো তৈরি হয়েছে, সেটি ভেঙে একটি মানবিক ও সহিষ্ণু সমাজ গড়ে তুলতে হবে।”

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৬ সদস্যের একটি জাতীয় উদযাপন কমিটি গঠন করা হয়েছে। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করা হয়েছে।

দিবসটি ঘিরে আজ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হবে। আগামী ৩ সেপ্টেম্বর উপজেলা ও পৌরসভা পর্যায়ে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করবে বিএনপি।

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকলেও বিএনপি এখনও দেশের অন্যতম বড় রাজনৈতিক শক্তি হিসেবে সক্রিয়। ৪৭ বছরের এই পথচলায় দলটি এখনো নতুন রাজনৈতিক বাস্তবতায় টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

সর্বশেষ আপডেট : ০৮:৫৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫