১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন ভর্তি ৫৬৮ জন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:২৯:০০ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • 67

দেশে ডেঙ্গুর ভয়াবহতা কমছে না। গত ২৪ ঘণ্টায় দেশে এ রোগে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে ১৪৯ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ৪১৯ জন। এর মধ্যে বরিশাল বিভাগে ১১০ জন, চট্টগ্রামে ৯৩ জন, খুলনায় ৪২ জন, রাজশাহীতে ৩৯ জন, ময়মনসিংহে ১৬ জন এবং সিলেটে ৩ জন রয়েছেন।

আরও পড়ুন : বিএনপি থেকে বহিস্কৃত হলেন এক কেন্দ্রীয় নেতা

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ বছর এখন পর্যন্ত ৩১ হাজার ৪৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মাসভিত্তিক হিসেবে জানুয়ারিতে ১,১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১,৭৭৩ জন, জুনে ৫,৯৫১ জন, জুলাইয়ে ১০,৬৮৪ জন এবং আগস্টে এ পর্যন্ত ১০,৪৯৬ জন ভর্তি হয়েছেন।

অন্যদিকে, চলতি বছর এ পর্যন্ত ১২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন এবং আগস্টে ৩৯ জন মারা গেছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আগস্টে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালে চাপ বাড়ছে। ঢাকায় আক্রান্তের হার তুলনামূলক বেশি হলেও বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলেও রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে।

তাদের পরামর্শ— এ সময় সবাইকে সতর্ক থাকতে হবে, বিশেষ করে ঘরের ভেতরে ও আশপাশে এডিশ মশার প্রজননস্থল ধ্বংস করা এবং সামান্য জ্বরকেও গুরুত্ব দিয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন ভর্তি ৫৬৮ জন

সর্বশেষ আপডেট : ০৬:২৯:০০ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫