০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ঢাকার কুখ্যাত সন্ত্রাসী আলাউদ্দিনের বাড়িতে সেনাবাহিনীর অভিযান, অতঃপর…

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:২৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • 118

রাজধানীর পুরান ঢাকার কোতোয়ালি থানাধীন শহীদ হাসান আলী লেনে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার গভীর রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, রাত আনুমানিক ৪টার দিকে কুখ্যাত সন্ত্রাসী আলাউদ্দিন আলার বাসভবনে অভিযান চালানো হয়। তবে আলাউদ্দিন পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— নাজমা বেগম (৪৫), মো. সুমন (২৭), মো. শাওন (২৮) ও মো. সাগর (২৯)।

আরও পড়ুন : চবিতে আবারও শিক্ষার্থী-স্থানীয়দের সংঘর্ষ, সহ-উপাচার্যসহ আহত ১০

তল্লাশির সময় যৌথ বাহিনী একটি ৯ মি.মি. বেরেটা পিস্তল, একটি .২২ এলআর পিস্তল, ৫ রাউন্ড গুলি, ৪টি দেশীয় রামদা, ২টি চাইনিজ কুড়াল, ৪টি দেশীয় ছুরি, একটি বোমা তৈরির স্প্লিন্টার ভর্তি বক্স, ৩টি পাসপোর্ট, ৪টি মোবাইল ফোন, ৪টি জাতীয় পরিচয়পত্র ও ২টি ড্রাইভিং লাইসেন্স জব্দ করে।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

বিবৃতিতে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, “দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্র, বিস্ফোরক দ্রব্য কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।”

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ঢাকার কুখ্যাত সন্ত্রাসী আলাউদ্দিনের বাড়িতে সেনাবাহিনীর অভিযান, অতঃপর…

সর্বশেষ আপডেট : ০২:২৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫