০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

‘কণ্ঠরোধ নয়, মানুষের কণ্ঠস্বরই হবে ছাত্রদল’

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৪১:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • 104

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ। সৌজন্য ছবি

ভবিষ্যত বাংলাদেশে আর কখনও সাধারণ মানুষের কণ্ঠরোধ করা হবে না, বরং ছাত্রদলই সাধারণ মানুষের কণ্ঠস্বর হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ।

তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা যারা সারা দেশের মানুষের কণ্ঠস্বর রুদ্ধ করে দিয়েছিল, সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠরুদ্ধ করেছিল তারা আজ আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। মনে রাখতে হবে, দেশ ও মানুষের বিপক্ষে গিয়ে তাবেদারীর রাজনীতি দেশের মানুষ কখনও মেনে নেবে না।

শনিবার (৩০ আগস্ট) ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের অধীনস্থ দারুসসালাম থানার অন্তর্গত ১০ ও ১২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মীসভায় তিনি এসব কথা বলেন। মিরপুরের মাজার রোডের বাতেননগর খেলার মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : লন্ডনে ১৭ বছর ধরে যেখানে বসে রাজনীতি করছেন তারেক রহমান

আয়োজনের প্রধান বক্তা হিসেবে অংশ নিয়ে আকরাম হোসেন আরও বলেন, আওয়ামী লীগের পেতাত্মা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, মব সৃষ্টি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে।

‘জনগণের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। আর বাংলাদেশ ছাত্রদল যে কোনো পরিস্থিতিতে সর্বদা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত। মানুষের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসার যে আদর্শ দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিখিয়ে গিয়েছেন, যে আদর্শ ধারণ করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে আদর্শ ধারণ করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তারুণ্যের অহংকার তারেক রহমান; ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী সেই আদর্শই ধারণ করে, সেই আদর্শকেই অনুসরণ করে,’ যোগ করেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

‘কণ্ঠরোধ নয়, মানুষের কণ্ঠস্বরই হবে ছাত্রদল’

সর্বশেষ আপডেট : ১০:৪১:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫