১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জুস পান করে নিজেই বেহুঁশ অজ্ঞান পার্টির সদস্য

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:২৮:৩০ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • 75

সৈয়দপুরে চলন্ত ট্রেনে এক মা-মেয়েকে অজ্ঞান করে গয়না চুরির চেষ্টা করতে গিয়ে এক অজ্ঞান পার্টির সদস্য নিজেই বেহুঁশ হয়ে পড়েন। এই ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ‘ঝ’ বগিতে।

রেলওয়ে পুলিশ জানায়, দিনাজপুরের বিরামপুর থেকে ট্রেনে ওঠেন কৌশিলা রায় (৫০) ও তার মেয়ে বীথি রানী (২৮), যারা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা। তাদের পাশের সিটেই ছিলেন ফুল মিয়া (৫৫), রংপুরের মিঠাপুকুর উপজেলার আব্দুল্লাপুর গ্রামের বাসিন্দা, যিনি অজ্ঞান পার্টির সদস্য হিসেবে কাজ করছিলেন।

আরও পড়ুন : মেরুন রঙের পোশাক পরিহিত যুবক ডিবির কেউ নয় : ডিবিপ্রধান

ট্রেনে চলন্ত অবস্থায় ফুল মিয়া তাদের সাথে আলাপচারিতা শুরু করে এবং এক পর্যায়ে তাদের জুস পান করান। কিছুক্ষণের মধ্যে মা-মেয়ে অজ্ঞান হয়ে পড়লে, ফুল মিয়া তাদের গয়না চুরি করার চেষ্টা করেন। তবে এই ঘটনা আঁচ করতে পারেন এক সচেতন যাত্রী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুর রহিম। তিনি ফুল মিয়াকে হাতেনাতে ধরে ফেলেন।

প্রথমে ফুল মিয়া অভিযোগ অস্বীকার করলেও যাত্রীরা তাকে জুস পান করাতে বাধ্য করেন। কিছুক্ষণের মধ্যে, নিজের দেয়া জুস পান করে তিনি নিজেই অজ্ঞান হয়ে পড়েন। তখনই পুরো ঘটনা পরিষ্কার হয়ে যায়। ট্রেনের দায়িত্বরত পুলিশকে খবর দেয়া হলে, ফুল মিয়াকে আটক করা হয় এবং ভুক্তভোগী মা-মেয়ে ও তাকে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন নবী জানিয়েছেন, ফুল মিয়ার বিরুদ্ধে দেশের বিভিন্ন রেলওয়ে থানায় একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় কৌশিলা রায়ের ছেলে রবীন্দ্র নাথ রায় বাদী হয়ে মামলা করেছেন। তবে, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভুক্তভোগী মা-মেয়ে এবং ফুল মিয়ার জ্ঞান এখনও ফেরেনি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জুস পান করে নিজেই বেহুঁশ অজ্ঞান পার্টির সদস্য

সর্বশেষ আপডেট : ০৭:২৮:৩০ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫