১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নুরকে প্রধান উপদেষ্টার ফোন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৫০:৩১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • 66

ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ফোন করে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

তিনি বলেন, আজ দুপুর ১টায় প্রধান উপদেষ্টা ফোন করেন। এ সময় নুরুল হক নুর প্রধান উপদেষ্টাকে গতকালের ঘটনার বিস্তারিত জানান।

প্রধান উপদেষ্টা কাকরাইলের ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানান হানিফ।

আরও পড়ুন : জুলাই সনদে ‘নব্বইয়ের ছাত্র আন্দোলনকে’ স্বীকৃতি দেওয়ার দাবি

এদিকে, গত শুক্রবার রাতে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আসেন।
এসময় তাকে দেখে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

শুক্রবার রাত ৯টার দিকে বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর আল রাজী টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী। ঘটনাস্থল থেকে নুরকে উদ্ধার করে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যান সংগঠনটির নেতাকর্মীরা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নুরকে প্রধান উপদেষ্টার ফোন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস

সর্বশেষ আপডেট : ০২:৫০:৩১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫