১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সারা দেশে গণঅধিকার পরিষদের বিক্ষোভ আজ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৪১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • 145

প্রতীকি ছবি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে শনিবার (৩০ আগস্ট) ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে দলটি।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে নতুন এ কর্মসূচির কথা জানান দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

রাশেদ খাঁন বলেন, শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় দেশের ৬৪ জেলায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল পালন করবে।

আরও পড়ুন : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলা হচ্ছে আজ

পাশাপাশি এই হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে বিকেল ৩টায় ঢাকায় গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করা হবে।

উল্লেখ্য, শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীতে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। পরে সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যান।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সারা দেশে গণঅধিকার পরিষদের বিক্ষোভ আজ

সর্বশেষ আপডেট : ১০:৪১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫