০৪:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

‘মঞ্চ ৭১’-এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক সপ্তাহের আলটিমেটাম দিল ‘মঞ্চ ২৪’

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:৩৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • 70

রাজধানীতে সংবাদ সম্মেলন করে ‘মঞ্চ ৭১’-এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ‘মঞ্চ ২৪’। সংগঠনটি অভিযোগ করেছে, ভারতীয় আধিপত্যবাদী শক্তির সহায়তায় ‘মঞ্চ ৭১’ নামে একটি প্ল্যাটফর্ম সক্রিয় হয়ে উঠেছে, যার লক্ষ্য আওয়ামী লীগকে পুনর্বাসন এবং জুলাই বিপ্লবীদের চেতনা প্রশ্নবিদ্ধ করা।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে ‘মঞ্চ ২৪’-এর নেতারা এক সপ্তাহের আলটিমেটাম দেন। তাদের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি ‘মঞ্চ ৭১’-এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তবে তারা আইনগত পদক্ষেপে যেতে বাধ্য হবেন।

সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক ইকরামুল হাসান ফাহিম ফারুকী বলেন, ‘মঞ্চ ৭১ একটি দেশবিরোধী প্ল্যাটফর্ম। তারা আওয়ামী লীগের দলীয় স্লোগান ব্যবহার করছে, মুজিববাদী স্লোগান দিচ্ছে এবং জুলাই বিপ্লবীদের নিয়ে উপহাস করছে। এটি সরাসরি জনগণের সাথে বিশ্বাসঘাতকতার শামিল।’

আরও পড়ুন : চব্বিশের বীরদের আচরণে হতাশ দেশবাসী: কাদের সিদ্দিকী

অভিযোগে আরও বলা হয়, সম্প্রতি অনুষ্ঠিত ‘মঞ্চ ৭১’-এর বৈঠকে দলীয় স্লোগান ব্যবহার করে প্রশাসনের নিষ্ক্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। মঞ্চ ২৪-এর মতে, সরকারের এই নীরবতা সম্ভাব্যভাবে ষড়যন্ত্রকারীদের অনুমোদন দিচ্ছে, যা দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

ডিআরইউ প্রসঙ্গে মঞ্চ ২৪ জানায়, সংগঠনটি আগে থেকেই সাংবাদিক ইউনিয়নকে সতর্ক করেছিল। কিন্তু তা উপেক্ষা করে ‘মঞ্চ ৭১’-কে বৈঠকের সুযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তারা ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার ও জাতির কাছে ক্ষমা চাইতে আলটিমেটাম দিয়েছে।

এ ছাড়া সংবাদ সম্মেলনে দুই দফা দাবি তুলে ধরে মঞ্চ ২৪:

  • ১. আগামী সাত দিনের মধ্যে ‘মঞ্চ ৭১’-এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তা না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
  • ২. ডিআরইউ সভাপতি ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেবে মঞ্চ ২৪।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির সংগঠক কর্নেল (অব.) ফেরদৌস আজিজ, ডিউক হুদা ও অন্যান্য নেতৃবৃন্দ। তারা আরও সতর্ক করে বলেন, কিছু গণমাধ্যম যদি জুলাই বিপ্লবের চেতনাবিরোধী সংবাদ প্রকাশ চালিয়ে যায়, তবে সাত দিনের মধ্যে তাদের বিরুদ্ধেও আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

‘মঞ্চ ৭১’-এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক সপ্তাহের আলটিমেটাম দিল ‘মঞ্চ ২৪’

সর্বশেষ আপডেট : ০৬:৩৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫