১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা 

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৩২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • 58

ছবি; সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। সবশেষ সমন্বয়কৃত দামেই দেশের বাজারে বিক্রি হচ্ছে সোনা।

এবার ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে দেশের বাজারে বৃহস্পতিবার (২৯ আগস্ট) সোনা বিক্রি হচ্ছে ভরিতে ১ লাখ ৭২ হাজার ৬৫১ টাকা।

সর্বশেষ মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ৭২ হাজার ৬৫১ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৮০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ২৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১৬ হাজার ৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন : পদচ্যুত হতে পারেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, নেপথ্যে ফোনালাপ ফাঁস

বাজুস আরও জানায়, সোনার বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা 

সর্বশেষ আপডেট : ০২:৩২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫