১২:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আ. লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আটক

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • 110

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণ থেকেআটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ।

এ সময় লতিফ সিদ্দিকী ছাড়াও বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকেও আটক করেছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার সকালে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। ওই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের।

আরও পড়ুন : ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা,লাখেরও বেশি বাড়ি-ঘর বিদ্যুৎহীন

ঘটনাস্থলে উপস্থিত মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, দল-মতের সব মুক্তিযোদ্ধাদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমরা মাত্রই প্রোগ্রাম শুরু করেছিলাম। লতিফ সিদ্দিকী সাহেব এসেছেন। এর মধ্যে ২০-২৫ জন যুবক এসে আমাদের ঘিরে ফেলে। তবে তারা কারও গায়ে হাত দেয়নি।

শাহবাগ থানার এসআই রাশেদ বলেন, আটক ব্যক্তিদের থানায় নেওয়া হচ্ছে। পরে সিনিয়র কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আ. লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আটক

সর্বশেষ আপডেট : ০১:০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫