১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেট্রোরেলে চীনা নাগরিকের মানিব্যাগ ছিনতাই, অতঃপর…

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৪৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • 100

ছিনতাই। প্রতীকী ছবি

রাজধানীর মিরপুর গোলচত্বর এলাকার মেট্রোরেল স্টেশন থেকে এক চীনা নাগরিকের মানিব্যাগ চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটকরা হলো সাব্বির (১৯) ও অন্তু (২৭)।

বুধবার(২৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান বলেন, ১৭ আগস্ট মিরপুর-১০ এর মেট্রোরেল স্টেশনের উত্তর দিক থেকে চীনা নাগরিকের মানিব্যাগটি চুরি হয়ে যায়।

এ ঘটনায় চীনা নাগরিকের বন্ধু জিন্নাতুল মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। তিনি মামলায় দাবি করেছেন, ব্যাগে ৩০ হাজার টাকা ও ৪০০ মার্কিন ডলার এবং চীনের একটি ব্যাংক কার্ড রয়েছে।

আরও পড়ুন : ঋণের চাপ সইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে, পুলিশের একটি দল প্রযুক্তির সাহায্যে সাব্বিরকে শনাক্ত করে এবং ২১ আগস্ট মিরপুরের রূপনগর এলাকার চলন্তিকা বস্তি থেকে ২৫০০ টাকাসহ তাকে গ্রেপ্তার করে।

সাব্বিরের স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর পুলিশ বুধবার মিরপুর-১০ এলাকা থেকে অন্তুকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে ৩০০ মার্কিন ডলার উদ্ধার করে।

তিনি বলেন, তাদের দুজনকেই বিভিন্ন মামলায় পরোনাভুক্ত আসামি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মেট্রোরেলে চীনা নাগরিকের মানিব্যাগ ছিনতাই, অতঃপর…

সর্বশেষ আপডেট : ০৮:৪৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫