ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে শেখ মুজিবুর রহমান হলের সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী মো: তৌহিদুর রহমান তাহসিন সবার দৃষ্টি আকর্ষণ করেছেন এক অভিনব কৌশলে।
তিনি প্রচলিত লিফলেটের পরিবর্তে এক টাকার নোটের প্রতীকে ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
তাহসিনের ভাষায়, আইডিয়া দিয়েই পৃথিবী বদলে দেওয়া যায়। সমাজসেবা সম্পাদক হিসেবে মূল দায়িত্ব হলো ক্রাইসিস ম্যানেজমেন্ট বা সংকট মোকাবিলা। এজন্য প্রয়োজন সৃজনশীল ও ভিন্নধর্মী চিন্তাধারা। আমি যেহেতু ব্যালট নং ১, তাই প্রচারণার মাধ্যম হিসেবেই এক টাকার নোটকে বেছে নিয়েছি।
আরও পড়ুন : ইতিহাসে প্রথম ১ হাজার ১ টাকায় মসজিদ ও মন্দিরকে জমি দিল রেলওয়ে
এই ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকের মতে, এটি শুধু নির্বাচনী কৌশল নয়, বরং নতুন ধারার নেতৃত্বের এক প্রতীকী বহিঃপ্রকাশ।
রিপোর্টার 









