০২:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

প্রকৌশল শিক্ষার্থীদের দাবি তদন্তে ৪ উপদেষ্টার নেতৃত্বে কমিটি গঠন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:৫২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • 107

আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের দাবি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার চার সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে কমিটির সভাপতি করা হয়েছে।

কমিটির অপর তিন সদস্য হলেন—উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, উপদেষ্টা আদিলুর রহমান খান এবং অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। এছাড়া প্রকৌশলীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও এ কমিটিতে থাকবেন।

আরও পড়ুন : জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন, প্রকাশ যেকোনো সময়

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএসসি ও ডিপ্লোমাধারী প্রকৌশলীদের পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা যাচাই করে সুপারিশসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন এক মাসের মধ্যে সরকারের কাছে জমা দিতে হবে। প্রয়োজনে কমিটি নতুন সদস্যও অন্তর্ভুক্ত করতে পারবে। জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটিকে প্রশাসনিক সহায়তা দেবে।

এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) তিন দফা দাবিতে বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড় পাঁচ ঘণ্টা অবরোধ করে রাখেন। তাদের মূল দাবি ছিল—ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারদের মধ্যে সমান মর্যাদা প্রতিষ্ঠা, নিয়োগ কাঠামোতে বৈষম্য দূর করা এবং পেশাগত উন্নয়নের সুযোগ নিশ্চিত করা।

দাবিতে আশ্বাস না পেয়ে শিক্ষার্থীরা বুধবার (২৭ আগস্ট) সারাদেশের প্রকৌশলীদের নিয়ে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি শুরু করেন। ইতোমধ্যে শাহবাগে ফের অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থী ও প্রকৌশলীরা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রকৌশল শিক্ষার্থীদের দাবি তদন্তে ৪ উপদেষ্টার নেতৃত্বে কমিটি গঠন

সর্বশেষ আপডেট : ০৪:৫২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫