০১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ৪১ কি.মি দীর্ঘ যানজট

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:১৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • 77

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। কুমিল্লার দাউদকান্দি এলাকায় গভীর রাতে ঘটে যাওয়া দুর্ঘটনা ও ট্রাকচালকদের অবহেলায় মঙ্গলবার ভোর থেকে চট্টগ্রামমুখী লেনে প্রায় ৪১ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। এতে হাজারো যাত্রী ও চালক ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে চরম ভোগান্তি পোহাচ্ছেন।

সকালে শিমরাইল থেকে বনশ্রী পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার এবং কাঁচপুর থেকে গাউছিয়া পর্যন্ত আরও ১৫ কিলোমিটার এলাকায় যানজটের চিত্র চোখে পড়ে। এতে কর্মজীবী মানুষ থেকে শুরু করে রোগী ও শিশু যাত্রীদের ভোগান্তি বেড়ে যায় বহুগুণ।

আরও পড়ুন : ভারতে কারাভোগের পর ৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইনস্পেক্টর জুলহাস উদ্দিন বলেন, ‘দাউদকান্দি এলাকায় দুর্ঘটনার পর বহু ট্রাকচালক মহাসড়কের ওপর গাড়ি দাঁড় করিয়ে ঘুমিয়ে পড়েন। ফলে রাস্তা অবরুদ্ধ হয়ে দীর্ঘ যানজট তৈরি হয়। এখন আমরা তাদের ঘুম থেকে ডেকে ডেকে গাড়ি সরিয়ে দিচ্ছি, ধীরে ধীরে যান চলাচল সচল হচ্ছে।’

যাত্রী আসমা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভোর ৭টায় শিমরাইল থেকে বাসে উঠেছি, কিন্তু কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও গাড়ি নড়ছে না। এক জায়গায় বসে থাকতে থাকতে আমরা সবাই ক্লান্ত।’

হাইওয়ে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগতে পারে। তবে ধীরে ধীরে যানবাহন চলাচল শুরু করেছে এবং পুলিশ সার্বক্ষণিক কাজ করছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ৪১ কি.মি দীর্ঘ যানজট

সর্বশেষ আপডেট : ০১:১৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫