১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ভারতে কারাভোগের পর ৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৫৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • 116

ছবি : সংগৃহীত

ভারতে আটক হওয়া ৫ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। কাজের সন্ধানে ভারতে যাওয়ার পর ওই দেশের পুলিশের হাতে গ্রেফতার হয়ে বিভিন্ন মেয়াদে কারাগারে ছিলেন বাংলাদেশি এই নাগরিকরা।

সোমবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে রাতে বিজিবি তাদেরকে ফেনী মডেল থানায় হস্তান্তর করে।

হস্তান্তরকৃতরা হলেন, ফেনীর পরশুরাম উপজেলার উত্তর গুথুমা গ্রামের খায়েজ আহাম্মদের ছেলে সাইদুজ্জামান ভূঞা (২৯), একই উপজেলার নিজকালিকাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. এমদাদ হোসেন (২৭), ফেনীর ছাগলনাইয়া উপজেলার দূর্গাপুর সিংহ নগরের ফয়েজ আহাম্মদের ছেলে মো. গিয়াস উদ্দিন (২৯), নওগাঁ জেলার আবু জাফরের ছেলে মো. রাফি (২৫) ও চাঁদপুর জেলার কদরা গ্রামের হেদায়েত উল্লাহর ছেলে আবুল বাশার (৫৫)।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়,হস্তান্তরকৃতদের মাঝে সাইদুজ্জামান, এমদাদ, গিয়াস ও রাফিকে ১২ এপ্রিল ভারতের মনুমুখ এলাকা থেকে আটক করে ওই দেশের পুলিশ। ভারতের অবৈধভাবে প্রবেশের দায়ে তাদের আটকের পর তারা ৩ মাস ওই দেশের কারাগারে ছিলেন। মুক্তির পর ১৬ আগস্ট পর্যন্ত তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়। পরে তাদেরকে ওই দেশের সীমান্তরক্ষী বাহিনীর নিকট হস্তান্তর করা হয়।

আরও পড়ুন : ইসরায়েলের  হামলায় ৮৬ ফিলিস্তিনি নিহত

অপর হস্তান্তরকৃত আবুল বাশারকে ৯ জুন ভারতের উদয়পুর থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ১ মাস যাবত ভারতীয় কারাগারে বন্দি ছিলেন। সোমবার বিকেলে দুই দেশের পতাকা বৈঠক শেষে তাদেরকে বিজিবির হাতে হস্তান্তর করা হয়েছে। পরে বিজিবি তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, বিজিবির মাধ্যমে ৫ জন বাংলাদেশি নাগরিককে থানায় সোপর্দ করা হয়েছে। আমরা তাদের নাম ঠিকানা যাচাই করে দেখছি। তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে পরবর্তী নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ভারতে কারাভোগের পর ৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

সর্বশেষ আপডেট : ১০:৫৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫