১১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

এবার বাবা-মায়ের ডিভোর্স নিয়ে মুখ খুললেন গোবিন্দ-কন্যা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৫৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • 138

ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরেই অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার ৩৭ বছরের দাম্পত্য জীবনের সম্পর্কে টানাপড়ন চলছে এমন গুঞ্জন ওঠে বলিপাড়ায়। কিছু সংবাদে বলা হয়, গোবিন্দের পরকীয়া অভিযোগের কারণে সুনীতা ৯ মাস আগে আদালতে ডিভোর্সের মামলা দায়ের করেছেন।

এই আলোচনার মধ্যে এবার মুখ খুলেছেন এ দম্পতির কন্যা টিনা আহুজা। ভারতীয় মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে টিনা স্পষ্ট করে বলেন, ‘এসবই গুজব। আমি এসব গুজব নিয়ে মনোযোগ দিই না।’

পরিবারকে নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে টিনা বলেন, ‘আমার এমন সুন্দর একটি পরিবার রয়েছে, তা পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করি। মিডিয়া, ভক্ত ও প্রিয়জনদের কাছ থেকে যে ভালোবাসা, উদ্বেগ ও সমর্থন পাচ্ছি, তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।’

বিনোদন : দেশের চার এলাকাকে ‘অতি উচ্চ পানি সংকটাপন্ন’ ঘোষণা

কয়েক মাস আগে গোবিন্দ-সুনীতা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েলে  সুনীতা প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন, ‘আমাদের পক্ষ থেকে সরাসরি কিছু না শুনলে, এসব বিশ্বাস করবেন না।’

এর আগে গোবিন্দের আইনজীবী জানিয়েছিলেন, সুনীতা ছয় মাস আগে ডিভোর্স লেটার পাঠিয়েছিলেন। এই খবর সামনে আসার পরই গুঞ্জন শুরু হয়। পরে দম্পতি নিজেদের সমস্যা সমাধান করেছেন।

গোবিন্দ ও সুনীতা ১৯৮৭ সালে বিয়ে করেন। তাদের সংসারে রয়েছে দুই সন্তান—টিনা ও যশবর্ধন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এবার বাবা-মায়ের ডিভোর্স নিয়ে মুখ খুললেন গোবিন্দ-কন্যা

সর্বশেষ আপডেট : ০৯:৫৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫