বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজখবর নিতে রাজধানীর গুলশানে বাসভবন ফিরোজায় গেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে ফিরোজায় প্রবেশ করেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী।
এর আগে সন্ধ্যা সোয়া ৬টার দিকে খালেদা জিয়ার বাসায় প্রবেশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
আরও পড়ুন : আরও ১৪ জেলেকে অপহরণ করল আরাকান আর্মি
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসায় এসেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
শনিবার (২৩ আগস্ট) দুপুর আড়াইটার পর পাকিস্তানের বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
ঢাকা ডেস্ক 









