চুয়াডাঙ্গায় মর্মান্তিক এক ঘটনায় স্বল্প সময়ের ব্যবধানে মা ও ছেলের মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে শহরের বাগানপাড়া এলাকায় চায়না খাতুন (৬০) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পড়ে গিয়ে মাথায় আঘাত পেলে স্বজনরা তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় বিকেলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন : ধর্ষণে বাধা দেওয়ায় ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টা
মায়ের মৃত্যুর খবর শুনে হাসপাতালে আসেন ছেলে সাইফুল ইসলাম (৪০)। মায়ের লাশ দেখতে গিয়ে শোক সইতে না পেরে তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসকের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও অল্প সময়ের মধ্যেই তারও মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক রবিন জানান, মা ও ছেলে প্রায় একই সময়ে মারা যান। হঠাৎ এ ঘটনায় হাসপাতাল চত্বরে শোকের ছায়া নেমে আসে।
ঢাকা ডেস্ক 









