১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শেখ হাসিনা যা চাচ্ছেন, পিআর পদ্ধতি অনেকটা ওইরকম: রিজভী

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:২১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • 72

ছবি : সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা যা চাচ্ছেন, পিআর পদ্ধতি অনেকটা ওইরকম ।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের লোকনাথ দিঘির মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পিআর পদ্ধতির সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, কে সাধারণ মানুষের সুখে-দুঃখে, আনন্দ-বেদনায় মানুষের পাশে থাকবে; পিআর পদ্ধতিতে সেই লোক বাছাইয়ের সুযোগ নেই। দলের প্রতীককে ভোট দিতে হবে। দলের প্রতীককে ভোট দিলে দল বাছাই করে দেবে। 

রিজভী আরও বলেন, এরকম চললে অনেক অনৈতিক এবং রাজনীতিবিরোধী ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক দলগুলো আরও বেশি কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে। শেখ হাসিনা যা চাচ্ছেন, পিআর পদ্ধতি অনেকটা ওইরকম।

আরও পড়ুন : ১৩ বছর পর ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, হঠাৎ করে কোনো কোনো রাজনৈতিক দল পিআর পদ্ধতির কথা বলছে। পিআর পদ্ধতি কী কোনো জনগণ বলতে পারবে? এটা কি নারকেল তেলের মতো মাথায় মাখে, না সাবানের মতো শরীরে দেয়? অনেকে ধর্ম নিয়ে রাজনীতি করে, তারাও পিআর পদ্ধতির কথা বলছে।

তিনি বলেন, বিএনপি সংস্কারের কথা কখনও নিষেধ করেনি, না বলেনি। প্রতিটি সংস্কারের বৈঠকে বিএনপি উপস্থিত থেকে বলেছে যে, প্রয়োজনীয় যে সংস্কার, সে সংস্কার করে নির্বাচনে যাবে। কিন্তু নির্বাচন যেন দীর্ঘায়িত না হয়– সেই কথা বারবার বলে এসেছে।

কিন্তু উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কেউ কেউ নির্বাচন পেছানোর কথা বলে। কেনো এই উদ্দেশ্য, সেটা আমরা জানি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

শেখ হাসিনা যা চাচ্ছেন, পিআর পদ্ধতি অনেকটা ওইরকম: রিজভী

সর্বশেষ আপডেট : ০৪:২১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫