০৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

৪ ঘণ্টার জটিল অস্ত্রোপচারে রিকশাচালকের দুই জমজ কন্যা পেল নতুন জীবন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:১৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • 125

নীলফামারীর জলঢাকায় জন্মগতভাবে জোড়া লাগা যমজ শিশু জুহি ও রুহি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক দলের সফল অস্ত্রোপচারে আলাদা হতে সক্ষম হয়েছেন। শিশু সার্জারি বিভাগের (ইউনিট-২) অধ্যাপক ডা. কানিজ হাসিনার নেতৃত্বে পরিচালিত এ অস্ত্রোপচারে শিশু সার্জারি ছাড়াও প্লাস্টিক সার্জারি, নিওনেটোলজি, রেডিওলজি, অর্থোপেডিক, নিউরোসার্জারি ও অ্যানেস্থেসিওলোজি বিভাগের চিকিৎসকরা অংশ নেন।

অধ্যাপক ডা. কানিজ হাসিনা জানান, জুহি ও রুহি গত ১৩ জানুয়ারি ঢামেকে ভর্তি হন। ছোট বয়সের কারণে তাদের প্রথমে হাসপাতালের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয় এবং বিস্তারিত মেডিকেল বোর্ডের মাধ্যমে অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হয়।

আরও পড়ুন : স্ত্রীর টিকটক নিয়ে দাম্পত্য দ্বন্দ্ব, গলায় ফাঁস দিয়ে গৃহবধূর মৃত্যু

২৪ জুন, প্রায় চার ঘণ্টা সময় নিলে জটিল অস্ত্রোপচারের মাধ্যমে দুই শিশুকে পৃথক করা হয়। অপারেশনের পর তারা পোস্ট-অপারেটিভ ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) রাখা হয়। দীর্ঘ সময় নিবিড় পর্যবেক্ষণ, বিশেষায়িত চিকিৎসা ও সেবার মাধ্যমে তাদের সুস্থতা নিশ্চিত করা হয়।

ডা. কানিজ হাসিনা বলেন, ‘অপারেশনের প্রতিটি মুহূর্তে জুহি ও রুহির সুরক্ষা আমাদের প্রধান লক্ষ্য ছিল। দীর্ঘ সময় হাসপাতালে থাকার পর শিশুরা এখন সুস্থ এবং স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া ও প্রস্রাব-পায়খানা করতে পারছে। হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসক টিমের সমন্বিত প্রচেষ্টার জন্য আমরা কৃতজ্ঞ।’

যমজ শিশুদের মা শিরিনা বেগম জানান, ‘আমাদের ১০ বছরের একটি ছেলে সন্তান আছে। বর্তমানে জুহি ও রুহির বয়স ৭ মাস ২৩ দিন। জন্মের পর তাদের দুজনের শরীর জোড়া লাগানো ছিল। ঢামেকে নিয়ে আসার পর পাঁচ-ছয় মাস চিকিৎসা ও পর্যবেক্ষণের পর গত জুনে অপারেশন করে আলাদা করা হয়েছে। এখন তারা পুরোপুরি সুস্থ। চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

এর ফলে নীলফামারীর রিকশাচালক বাবা ও গৃহিণী মায়ের দুই কন্যা নতুন জীবন পেয়েছে, যা একটি নিদর্শন হয়ে উঠেছে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে জটিল শিশু সার্জারির সক্ষমতার।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

৪ ঘণ্টার জটিল অস্ত্রোপচারে রিকশাচালকের দুই জমজ কন্যা পেল নতুন জীবন

সর্বশেষ আপডেট : ০৮:১৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫