১২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আজকের আবহাওয়া

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:৩১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • 144

দেশের ওপর সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী তিন দিনে ঢাকাসহ চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে এক সতর্কবার্তায় সংস্থাটি জানায়, আজ সকাল ৮টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৪৪-৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি এবং কিছু এলাকায় ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও বলেছে, অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে। এতে স্থানীয়দের সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : আজকের আবহাওয়া

প্রতিনিয়ত বেড়ে চলা বৃষ্টিপাতের কারণে নগর এলাকায় জলাবদ্ধতার পাশাপাশি গ্রামীণ অঞ্চলেও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চল ও পাহাড়ি এলাকাগুলোতে জনদুর্ভোগ বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

এর আগে চলতি বর্ষায় টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের কয়েকটি এলাকায় ছোটখাটো ভূমিধসের ঘটনা ঘটেছে, যা প্রাণহানির ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে।

আবহাওয়াবিদেরা বলছেন, মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে এই বৃষ্টিপাতের ধারা চলমান থাকতে পারে। তাই জনসাধারণকে সতর্ক থেকে অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আজকের আবহাওয়া

সর্বশেষ আপডেট : ১১:৩১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫