১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ক্ষমতা শেখ হাসিনাকে শয়তান বানিয়েছিল : বাঁধন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৪৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • 156

বাঁ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অভিনেত্রী আজমেরি হক বাঁধন। পুরোনো ছবি

ক্ষমতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শয়তান বানিয়েছিল বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সরব ভূমিকা রাখা অভিনেত্রী আজমেরি হক বাঁধন।

তিনি বলেন, ‘তার গল্প আমাকে অনুপ্রাণিত করেছিল এক রাতে পুরো পরিবার হারানো, শরণার্থী জীবন, এবং সেই দেশেই ফিরে আসা যে দেশ একসময় তার সব কিছু কেড়ে নিয়েছিল। এমন সাহস সত্যিই বিরল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝেছি ক্ষমতা কিভাবে একজন মানুষকে শয়তানে পরিণত করতে পারে।’

বুধবার (২০ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে বাঁধন এসব কথা বলেন।

আরও পড়ুন : মাহির ক্ষোভ: ‘দেশের বেশিরভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত’

স্ট্যাটাসে শেখ হাসিনার সঙ্গে বাঁধন একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘এই ছবিটা? ওইদিন আমি তাকে বলেছিলাম ‘অনেকেই ভাবছেন আমরা কি একসঙ্গে ঠিক করে একই রঙের কাপড় পরেছি?’ সে হেসেছিল। তখন ওর হাসিটা খুব ভালো লেগেছিল সত্যি মনে হয়েছিল। ওই মুহূর্তে ও যেন আমাদেরই একজন ছিল।’

বাঁধন বলেনন, ‘একটা মজার তথ্য দিই— আমি যদি একদিন হেসেছিলাম বলে সেটা এই নয় যে, আমি পরবর্তী প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছি! প্রিয় আওয়ামী লীগ সদস্যরা, এত ভয় পাচ্ছেন কেন? আমি কথা বলি— যুক্তি দিয়ে বলি! আমি আমার দেশের মানুষের পাশে আছি! এতটা আবিষ্ট কেন আমার প্রতি? আপনারা হয়তো আর কখনো রাজনীতিতে ফিরতে পারবেন না, তবু অন্তত মানবিক আচরণ করার চেষ্টা করতে পারেন।’

তার ভাষ্য, ‘২০২৪ সালের নির্বাচনের সময় আমাকে কী অফার করা হয়েছিল, তা জানতে চান? ক্লিয়ারেন্স সার্টিফিকেটের দায়িত্বে থাকা দপ্তরটিকে জিজ্ঞাসা করুন। চারপাশে যেখানে অমানবিকতা সেখানে মানবিক থাকা কঠিন, কিন্তু চেষ্টাতো করা যায়। একজন প্রকৃত নেতা হন। একজন মানুষ হন।’

আরও পড়ুন : বাসে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী

নারী বিদ্বেষী মনোভাব এবং সামাজিক মাধ্যমে তাকে লক্ষ্য করে হওয়া অবমাননার প্রতিবাদ জানিয়ে বাঁধন বলেন, ‘আপনারা আমাকে যেভাবে সামাজিক মাধ্যমে আক্রমণ করেছেন, সেটাই এ দেশের নারীদের প্রতি আপনাদের মনোভাব। চালিয়ে যান আপনাদের বাজে কুৎসা! জয় পেয়েছেন— অভিনন্দন। কিন্তু আমাকে আক্রমণ ছাড়া আসলে আর কী কাজ আছে আপনাদের? নাকি ঠিক করে নিয়েছেন, কে সবচেয়ে খারাপ, সেই হবে আপনাদের সংসদ সদস্য— যদি আবার ক্ষমতায় ফেরেন?’

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সরব ভূমিকা রেখেছিলেন বাঁধন। কিন্তু গত গত ১৫ আগস্ট মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ক্ষমতা শেখ হাসিনাকে শয়তান বানিয়েছিল : বাঁধন

সর্বশেষ আপডেট : ১০:৪৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫