০৪:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪১ হাজারের বেশি শিক্ষক নিয়োগের সুপারিশ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:৪০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • 93

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শূন্যপদে নতুন করে শিক্ষক নিয়োগের সুপারিশ পেয়েছেন ৪১ হাজার ৬২৭ জন প্রার্থী। মঙ্গলবার (১৯ আগস্ট) ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বিকেলে ফলাফলের তালিকা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের হাতে তুলে দেন।

সংস্থাটি জানিয়েছে, সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অনুকূলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র দিতে হবে। এরপর নিয়োগপ্রাপ্তরা নিয়োগপত্র পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে কর্মস্থলে যোগদান করবেন। এজন্য প্রতিষ্ঠানপ্রধানরা টেলিটকের ওয়েবসাইটে প্রবেশ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নিয়োগপত্র সংগ্রহ করতে পারবেন।

আরও পড়ুন : সুখবর পাচ্ছেন ৪১ হাজার বেসরকারি শিক্ষক

তবে নিয়োগ দেওয়ার আগে প্রতিটি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধানের নেতৃত্বে তিন সদস্যের যাচাই কমিটি গঠন করতে হবে। এই কমিটি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও এনটিআরসিএর সুপারিশপত্র পর্যালোচনা করবে। কোনো প্রতিষ্ঠান শূন্যপদের তথ্য ভুল দিলে, যাচাই ছাড়া নিয়োগ দিলে বা আইনি জটিলতায় পড়লে এর দায়ভার প্রতিষ্ঠানকেই বহন করতে হবে। এ বিষয়ে এনটিআরসিএ কোনো দায়িত্ব নেবে না।

এছাড়া ভুয়া তথ্য দিয়ে সুপারিশ পাওয়া প্রার্থী বা পুলিশ ভেরিফিকেশনে অনুপযুক্ত বিবেচিত হলে তার নিয়োগ বাতিল হবে।

প্রার্থী যোগদানের পর সাত কার্যদিবসের মধ্যে প্রতিষ্ঠানপ্রধানকে ওয়েবসাইটে গিয়ে ‘Joining Status’ অপশনে তথ্য নিশ্চিত করতে হবে। প্রার্থী যোগদান না করলে ‘No’ ক্লিক করে কারণ উল্লেখ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগপত্র না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে এনটিআরসিএ।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪১ হাজারের বেশি শিক্ষক নিয়োগের সুপারিশ

সর্বশেষ আপডেট : ০৬:৪০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫