০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মাহিনকে যে কারণে বহিস্কার করল এনসিপি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • 87

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা মাহিন সরকারকে বহিষ্কার করেছে দলটি।

সোমবার দুপুরে ‘ডিইউ ফার্স্ট’ নামে একটি স্বতন্ত্র প্যানেল থেকে নিজের প্রার্থিতা ঘোষণা করেন মাহিন। তবে রাতেই এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহউদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে। আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর করা হয়।

পরে রাত একটার দিকে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় সালেহউদ্দিন সিফাত স্পষ্ট করেন, ডাকসু নির্বাচনে মনোনয়ন গ্রহণের আগে মাহিন সরকার দলের শীর্ষ নেতৃত্বের অনুমতি নেননি। এ বিষয়টিকে গুরুতর শৃঙ্খলাভঙ্গ হিসেবে দেখা হয়েছে।

আরও পড়ুন : বহিষ্কার হলেন এনসিপি নেতা মাহিন সরকার

দলীয় সূত্রে জানা গেছে, এনসিপি এবার ডাকসু নির্বাচনে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ নামের একটি প্যানেলকে সমর্থন দিচ্ছে। মাহিন প্রথমে ওই প্যানেলের শীর্ষ পদে প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু সমঝোতা না হওয়ায় তিনি আলাদা প্যানেলে যোগ দেন। এতে এনসিপি আশঙ্কা করে, মাহিনের প্রার্থিতা ভোটে বিভাজন তৈরি করতে পারে এবং সমর্থিত প্যানেলের ক্ষতি হতে পারে। এ কারণেই তাকে বহিষ্কারের কঠোর সিদ্ধান্ত নেয় দল।

উল্লেখ্য, জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় মাহিন সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। সেই সূত্র থেকেই তার ডাকসু রাজনীতিতে সরব অংশগ্রহণ। তবে রাজনৈতিক সমীকরণে অঘটন তৈরি করায় তাকে দলীয় শৃঙ্খলার বাইরে অবস্থানকারী হিসেবে বিবেচনা করছে এনসিপি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাহিনকে যে কারণে বহিস্কার করল এনসিপি

সর্বশেষ আপডেট : ০৩:০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫