০৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইসরায়েলি হামলায় গাজায় ৬০ জনের প্রাণহানি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৩২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • 89

গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েল/ফাইল ছবি: এএফপি

সবশেষ ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৬২ হাজার ছাড়িয়েছে।

সোমবার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় ৬২ হাজার চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গত ২৪ ঘণ্টায় ৬০ জন নিহত এবং ৩৪৪ জন আহত হয়েছেন। এ সময়ে মোট আহতের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ২৩০ জন।

এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অনাহার ও অপুষ্টিজনিত কারণে নতুন পাঁচজনের মৃত্যুর খবর দিয়েছে। এর মধ্যে রয়েছে দুই শিশুও। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে দুর্ভিক্ষজনিত মৃত্যুর সংখ্যা ২৬৩ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১১২ জন শিশু।

আরও পড়ুন : আজকের আবহাওয়া

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বা রাস্তায় পড়ে আছেন। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না, ফলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৭ মে থেকে ইসরায়েলি বাহিনী জরুরি খাদ্য ও সরবরাহ পৌঁছানোর চেষ্টা করার সময় ১ হাজার ৯৬৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। আহত করেছে ১৪ হাজার ৭০১ জন ফিলিস্তিনিকে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ইসরায়েলি হামলায় গাজায় ৬০ জনের প্রাণহানি

সর্বশেষ আপডেট : ০৯:৩২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫