ফেসবুক লাইভে ঢাকার রাস্তাঘাট দেখাচ্ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এক নেতা। কিন্তু ওই লাইভ চলাকালে বিএনপি নেতার মোবাইল ফোন ছিনতাই হয়েছে। রবিবার (১৭ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটের দিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার শিকার বিএনপি নেতার নাম আসাদ খোকন। তিনি ভোলা পৌর বিএনপির প্রচার সম্পাদক আসাদ খোকন।
লাইভ ভিডিওতে দেখা যায়, কারওয়ান বাজর এলাকায় গাড়ির ভেতর বসে ফেসবুক লাইভ করছিলেন খোকন। গাড়িতে গান বাজছিল। সেই গানের সঙ্গে সুর মেলাচ্ছিলেন তিনি। কিছুটা জ্যাম পরে। এরইমধ্যে একজন ছিনতাইকারী তার হাত থেকে ফোন টান দিয়ে দৌড় দেয়।
আরও পড়ুন : মেলায় বেড়ানোর কথা বলে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ
আসাদ খোকনের ফেসবুক আইডি থাকা লাইভ ভিডিওটি ৩ মিনিট ৫৪ সেকেন্ডের। তবে ২ মিনিট ২০ সেকেন্ডে মোবাইল ফোনটি ছিনতাই হয়। এর পরের অংশ লাইভ হয় ছিনতাইকারীর হাত থেকে। তবে এ সময় দৌড়ের শব্দ ও অন্ধকার ছাড়া কিছু পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে আসাদ খোকনের লাইভ ভিডিওটি ভাইরাল হয়েছে। এমন ঘটনায় উদ্বেগ জানাতে দেখা গেছে নেটিজেনদের।
ঢাকা ডেস্ক 









