০২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সেই রিকশাচালকের গ্রেপ্তার নিয়ে যে ব্যাখা দিল সরকার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:২৩:০১ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • 96

রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে নিয়ে ব্যাখ্যা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার বিকেলে দেওয়া সরকারি বিবৃতিতে বিষয়টি নিয়ে সঠিক তথ্য তুলে ধরার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবের বিরুদ্ধেও সতর্ক করা হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে আটক আজিজুর রহমানকে কোন ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে তা জানার জন্য ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি আছে কিনা তা খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি)।

আরও পড়ুন : ধানমণ্ডির ৩২ নম্বরে ফুল দিতে যাওয়া সেই রিকশাচালকের জামিন

সরকার আরও জানায়, দায়ের হওয়া মামলায় আজিজুর রহমানের সম্পৃক্ততা যাচাইয়ের জন্য সম্প্রতি সংশোধিত ফৌজদারি কার্যবিধির ১৭৩(এ) ধারা অনুযায়ী দ্রুত তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটক আজিজুর রহমানকে গত ১৬ আগস্ট আদালতে পাঠানো হয়েছে। এপ্রিল মাসে দায়ের করা একটি মামলায় তিনি সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার হন। কিন্তু বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা পুলিশের নজরে এসেছে।

ডিএমপি স্পষ্ট করে জানায়, আজিজুর রহমানের বিরুদ্ধে যে মামলা চলছে তা দণ্ডবিধির একটি নিয়মিত মামলা। এটিকে হত্যা মামলা হিসেবে প্রচার করা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক প্রচারণা।

সরকারি বিবৃতিতে আরও বলা হয়, যেকোনো বিভ্রান্তি এড়াতে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে দায়িত্বশীলভাবে খবর প্রচার করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সেই রিকশাচালকের গ্রেপ্তার নিয়ে যে ব্যাখা দিল সরকার

সর্বশেষ আপডেট : ০৬:২৩:০১ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫