১১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বাবর-রিজওয়ান ছাড়া পাকিস্তানের এশিয়া কাপ দল ঘোষণা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:২৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • 68

এশিয়া কাপকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষণা করেছে ১৭ সদস্যের জাতীয় দল। তবে এবার সবচেয়ে বড় চমক—দলে জায়গা হয়নি পাকিস্তানের দুই তারকা ব্যাটসম্যান বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের।

আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর শারজাহতে পাকিস্তান, আফগানিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে শুরু হবে টি২০ ট্রাই-সিরিজ। এরপর ৯ থেকে ২৮ সেপ্টেম্বর আবুধাবি ও দুবাইয়ে অনুষ্ঠিত হবে মর্যাদাপূর্ণ এশিয়া কাপ ২০২৫।

দুই আসরেই পাকিস্তানের নেতৃত্ব দেবেন অলরাউন্ডার সালমান আলী আগা। দলে রাখা হয়েছে অভিজ্ঞ ফখর জামান, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফকে। তরুণদের মধ্যে সুযোগ পেয়েছেন সাইম আউব, খুশদিল শাহ ও হুসেইন তালাত।

আরও পড়ুন : টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তানের ক্রিকেট দল

তবে সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের অনুপস্থিতি। দীর্ঘদিন ধরে পাকিস্তান ব্যাটিংয়ের স্তম্ভ হয়ে থাকা এই দুই ক্রিকেটারকে কেন দলে রাখা হয়নি, সে বিষয়ে সরাসরি কিছু জানায়নি পিসিবি। হোয়াইট-বল হেড কোচ মাইক হেসন সংবাদ সম্মেলনে কেবল বলেছেন, “আমরা সালমান মির্জাকে রেখেছি তার বাংলাদেশ সফরের দুর্দান্ত বোলিংয়ের জন্য। সে সাত উইকেট নিয়েছিল দারুণ ইকোনমি রেটে।”

ফলে গুঞ্জন আরও বেড়েছে—বোর্ড কি আসলেই নতুন প্রজন্মকে এগিয়ে নিতে চাইছে, নাকি অন্য কোনো কৌশলই কাজ করছে আড়ালে?

পাকিস্তান দলের স্কোয়াড (এশিয়া কাপ ও ট্রাই সিরিজের জন্য)

সাইম আউব, ফখর জামান, সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নবাজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বাবর-রিজওয়ান ছাড়া পাকিস্তানের এশিয়া কাপ দল ঘোষণা

সর্বশেষ আপডেট : ০১:২৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫