রাজধানী ঢাকা ও আশপাশের বেশ কিছু এলাকায় আজ রবিবার সকাল থেকে টানা ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে শুরু হয়ে এই সংকট চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজের কারণে এই সাময়িক অসুবিধা দেখা দেবে।
আরও পড়ুন : রাত ১২টা পর্যন্ত যেসব এলাকায় গ্যাস থাকবে না
যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো—জুরাইন, ধোলাইরপাড়, জিয়া সরণি, দনিয়া, শনির আখড়া, মাতুয়াইল, নামা শ্যামপুর, পলাশনগর ও মৃধাবাড়ী।
এ ছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এসব এলাকার বাইরে আশপাশেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। ভোক্তাদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
ঢাকা ডেস্ক 









