রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে বসুন্ধরার ই-ব্লকের ১৪ নম্বর সড়কের ৪ নম্বর প্লটে এ ঘটনা ঘটে।
এ ছাড়া ওই ট্যাংক থেকে গুরুতর অসুস্থ অবস্থায় আরও এক শ্রমিককে উদ্ধার করা হয়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পাওয়ার পর ভবনটির পানির ট্যাংক থেকে তিনজনের লাশ ও একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
আরও পড়ুন : পুতিনের মাথার ওপর বি–২ বোমারু বিমান উড়িয়ে কি জানান দিলেন ট্রাম্প ?
শ্রমিকেরা নির্মাণকাজে ব্যবহৃত বাঁশ ও খুঁটি খোলার জন্য পানির ট্যাংকে নামেন। এরপর আর বের হননি। ভবনটির একতলার কাজ শেষ। দোতলার কাজ শুরু হওয়ার কথা ছিল।
তিনি জানান, নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ঢাকা ডেস্ক 









