১২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আজকের আবহাওয়া

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৪৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • 83

রাজধানী ঢাকায় আজ আকাশে মেঘের আনাগোনা থাকবে, সঙ্গে রয়েছে হালকা বৃষ্টির আভাস। তবে এতে দিনের তাপমাত্রায় কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৬ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি ঝরার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন : রাতের মধ্যে ১১ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

পূর্বাভাসে আরও জানানো হয়, দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস, সঙ্গে আর্দ্রতা ৯৬ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৫ মিলিমিটার।

অন্যদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আজ কোনো সতর্কবার্তা নেই। সমুদ্রবন্দরগুলোতেও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা না থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরে সব ধরনের সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আজকের আবহাওয়া

সর্বশেষ আপডেট : ০৯:৪৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫