১১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কুয়ালালামপুর বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:১৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • 91

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ঢুকতেই বড় ধাক্কা খেলেন একদল বাংলাদেশি। শুক্রবার ভোররাতে ঢাকাগামী ফ্লাইটে পৌঁছালেও দেশটিতে প্রবেশের অনুমতি পাননি মোট ৯৮ জন যাত্রী।

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) জানিয়েছে, রাত ১টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত বিমানবন্দরের প্রথম টার্মিনালে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ১৮১ জন যাত্রীর কাগজপত্র খতিয়ে দেখা হলে দেখা যায়, বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের অনেকেরই নথিপত্র অসম্পূর্ণ বা সন্দেহজনক।

আরও পড়ুন : তুরস্কে এরদোয়ান বিরোধী ৪০ জন গ্রেপ্তার

একেপিএস জানায়, আটক হওয়া যাত্রীরা পর্যটন ভিসায় প্রবেশের চেষ্টা করলেও তাদের কাছে বৈধ হোটেল বুকিং, রিটার্ন টিকিট কিংবা পর্যাপ্ত অর্থের প্রমাণ ছিল না। এজন্য তাদের “নো টু ল্যান্ড” নোটিশ দিয়ে প্রবেশে বাধা দেওয়া হয়।

সংস্থাটির ধারণা, পর্যটক সেজে প্রবেশ করলেও তাদের প্রকৃত উদ্দেশ্য ছিল মালয়েশিয়ায় থেকে অবৈধভাবে কাজ করা। এ কারণেই রাতের ফ্লাইট বেছে নেওয়া হয়েছিল, যাতে দিনের কড়াকড়ি চেকিং এড়িয়ে যাওয়া যায়।

একেপিএস এক বিবৃতিতে বলেছে, “সীমান্তের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

প্রবেশে বাধাপ্রাপ্ত ৯৮ বাংলাদেশির পরবর্তী পদক্ষেপ কী হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, তাদের দ্রুততম সময়ে ফেরত পাঠানো হবে ঢাকা অভিমুখী ফ্লাইটে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কুয়ালালামপুর বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে

সর্বশেষ আপডেট : ০৯:১৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫