০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাত ১২টা পর্যন্ত যেসব এলাকায় গ্যাস থাকবে না

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৫৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • 101

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের অংশ হিসেবে পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, এই সময়ের মধ্যে আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশে সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন : যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

গ্যাস না থাকার তালিকায় রয়েছে— ঢাকা ইপিজেড, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া এবং দেওয়ান ইদ্রিস সড়ক।

এছাড়া সংলগ্ন এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করেছে তিতাস।

গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইন স্থানান্তরের এই কাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।

এই কারণে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের রান্না ও দৈনন্দিন কাজে বিকল্প ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাত ১২টা পর্যন্ত যেসব এলাকায় গ্যাস থাকবে না

সর্বশেষ আপডেট : ০২:৫৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫