১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

এবার মিশর ও জর্ডান দখল করতে চায় ইসরায়েল

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:১০:০২ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • 110

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধাণমন্ত্রি বেনিয়ামিন নেতানিয়াহু মিসর ও জর্ডানের একাংশকে নিয়ে পুরো ফিলিস্তিনি ভূখণ্ডসহ এক বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান ।

নেতানিয়াহু জানিয়েছেন, এই বৃহত্তর ইসরায়েল গঠনের এক ‘ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে’ আছেন তিনি। সম্প্রতি ইসরায়েলি সংবাদমাধ্যম আই-২৪ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই অবস্থান ব্যক্ত করেছেন নেতানিয়াহু।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, বেনিয়ামিন নেতানিয়াহু আই-২৪ চ্যানেলকে বলেছেন, তিনি এক ‘ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে’ আছেন এবং তিনি ‘বৃহত্তর ইসরায়েল’ দর্শনের প্রতি ‘অত্যন্ত’ অনুরক্ত।

ঐতিহাসিকভাবে এই বৃহত্তর ইসরায়েলের ধারণার মধ্যে বর্তমান ইসরায়েল রাষ্ট্র, ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের জন্য নির্ধারিত এলাকা এবং বর্তমান জর্ডান ও মিসরের কিছু অংশও অন্তর্ভুক্ত।

সাক্ষাৎকার গ্রহণকারী শ্যারন গাল স্বল্প সময়ের জন্য ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের ডানপন্থী সদস্য ছিলেন। তিনি সাক্ষাৎকারের সময় নেতানিয়াহুকে একটি তাবিজ উপহার দেন। তাবিজটিতে ‘প্রতিশ্রুত ভূমির মানচিত্র’ তথা বৃহত্তর ইসরায়েলের মানচিত্র ছিল বলেও উল্লেখ করেন গাল।

বৃহত্তর ইসরায়েল ‘দর্শনের’ প্রতি তিনি কোনো সংযোগ অনুভব করেন কি না জানতে চাওয়া হলে—নেতানিয়াহু উত্তর দেন, ‘অনেক বেশি।’ বৃহত্তর ইসরায়েল বলতে, ১৯৬৭ সালের জুনের ৬ দিনের যুদ্ধের পর ইসরায়েল ও দেশটির সদ্য দখল করা এলাকা—পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর, গাজা উপত্যকা, সিনাই উপদ্বীপ এবং গোলান মালভূমিকে বোঝাতে ব্যবহৃত হয়।

আরও পড়ুন : দেখা করতে গিয়ে রাতে  প্রেমিকার ঘরে ঘুমিয়ে পড়লেন প্রেমিক, অতঃপর…

গাল নেতানিয়াহুকে প্রশ্ন করেন যে, তিনি ইহুদি জনগণের পক্ষ থেকে কোনো মিশনে আছেন বলে মনে করেন কি না? এরপরই তিনি বৃহত্তর ইসরায়েল নিয়ে প্রশ্নটি করেন।

নেতানিয়াহু উত্তরে বলেন, তিনি ‘প্রজন্মের পর প্রজন্ম ধরে এক মিশনে আছেন—বহু প্রজন্ম ধরে ইহুদিরা এখানে আসার স্বপ্ন দেখেছে এবং আমাদের পরেও অনেক প্রজন্ম আসবে একই স্বপ্ন নিয়ে।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এবার মিশর ও জর্ডান দখল করতে চায় ইসরায়েল

সর্বশেষ আপডেট : ০৫:১০:০২ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫