০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

হার্টের রিংয়ের নতুন দাম ১ অক্টোবর থেকে কার্যকর

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:২৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • 77

প্রতীকি ছবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে বেঁধে দেওয়া হার্টের রিংয়ের (স্টেন্ট) নতুন দাম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর করা হবে। ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ডা. মো. আকতার হোসেন মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আকতার হোসেন বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ১ অক্টোবর থেকে নতুন দাম কার্যকর হবে। পাশাপাশি মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটির পরামর্শে ওষুধ প্রশাসন অধিদপ্তর পর্যায়ক্রমে হার্টের চিকিৎসায় ব্যবহৃত সব মেডিক্যাল ডিভাইসের দাম যৌক্তিকভাবে পুনঃনির্ধারণ বা নতুনভাবে নির্ধারণের কাজ চালিয়ে যাবে।

নতুন দামে হার্টের রিং কেনা হলে রোগীদের চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে বলে জানান ডা. আকতার হোসেন। তবে কিছু আমদানিকারকের হাতে পুরোনো দামের পণ্য মজুত থাকায় তারা কার্যকর করতে সময় চেয়েছিল।

কিন্তু জনস্বার্থে এবং গণমাধ্যমে দাম কমার খবর প্রকাশিত হওয়ায় হাসপাতালগুলোতে নতুন দামের পণ্যের জন্য রোগীদের চাপ তৈরি হয়েছে।

তিনি জানান, জীবন রক্ষাকারী এই গুরুত্বপূর্ণ মেডিক্যাল ডিভাইসের দাম সহনীয় ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার স্টেন্ট, পেসমেকার, বেলুন, ক্যাথেটারসহ বিভিন্ন যন্ত্রের মূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছে।

এর অংশ হিসেবে গত ১৩ এপ্রিল স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় দেশের বরেণ্য কার্ডিয়াক, ভাস্কুলার ও নিউরো সার্জনদের নিয়ে একটি বিশেষজ্ঞ পরামর্শক কমিটি গঠন করে।

আরো পড়ুন : গাইবান্ধায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত

তিন দফা সভার পর কমিটি বাজারে প্রচলিত আমেরিকান তিনটি কম্পানির স্টেন্টের মূল্য পর্যালোচনা করে। প্রতিবেশী দেশের দাম, ট্যাক্স, ভ্যাট ও অন্যান্য চার্জ বিবেচনায় এনে গত ৮ জুলাইয়ের সভার সুপারিশের ভিত্তিতে স্বাস্থ্য সেবা বিভাগ ৩ আগস্ট স্টেন্টের সর্বোচ্চ খুচরা মূল্য পুনঃনির্ধারণ করে।

এর আগে গত ৩ আগস্ট জারি হওয়া প্রজ্ঞাপনে জানানো হয়, তিন কম্পানির ১০ ধরনের স্টেন্টের দাম কমিয়ে নতুন করে নির্ধারণ করা হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

হার্টের রিংয়ের নতুন দাম ১ অক্টোবর থেকে কার্যকর

সর্বশেষ আপডেট : ০৩:২৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫