১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আয়কর রিটার্ন না দিলে কেটে দেওয়া হবে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ!

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৪৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • 57

আয়কর রিটার্ন জমা না দিলে গ্যাস ও বিদ্যুৎসহ বিভিন্ন পরিষেবার সংযোগ কেটে দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে কর কর্মকর্তাদের। ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রণীত নতুন আয়কর নির্দেশিকায় এই বিধান রাখা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সূত্রে জানা গেছে, যেসব করদাতার করযোগ্য আয় আছে বা রিটার্ন দাখিল বাধ্যতামূলক, অথচ নির্দিষ্ট সময়ের মধ্যে তা জমা দেননি—তাদের ক্ষেত্রে কর কর্মকর্তারা চাইলে বাসাবাড়ি বা প্রতিষ্ঠানের গ্যাস, বিদ্যুৎসহ বিভিন্ন পরিষেবা লাইন বিচ্ছিন্ন করতে পারবেন।

আরও পড়ুন : চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা কত?

নির্দেশিকায় আরও বলা হয়েছে, রিটার্ন দাখিল না করলে করদাতারা পাঁচ ধরনের ব্যবস্থার মুখোমুখি হতে পারেন—

  • ১. আয়কর আইনের ২৬৬ ধারা অনুযায়ী জরিমানা
  • ২. ১৭৪ ধারা অনুসারে কর অব্যাহতির সুযোগ সীমিত হওয়া
  • ৩. মাসিক ২ শতাংশ হারে অতিরিক্ত কর পরিশোধ
  • ৪. পরিষেবা সংযোগ বিচ্ছিন্ন হওয়া
  • ৫. বেতন-ভাতা গ্রহণে জটিলতা সৃষ্টি হওয়া

বর্তমানে দেশে ১ কোটি ১২ লাখ কর শনাক্তকরণ নম্বর (টিআইএন)ধারী আছেন। তাদের মধ্যে বছরে প্রায় ৪০ লাখ করদাতা রিটার্ন দেন। গত অর্থবছরে ১৭ লাখ করদাতা অনলাইনে রিটার্ন জমা দেন, তবে তাদের ৭০ শতাংশ কোনো কর পরিশোধ করেননি, যদিও নিয়ম মেনে রিটার্ন দাখিল করেছেন।

নতুন এই বিধান কার্যকর হলে রিটার্ন দাখিলে গাফিলতি করা করদাতাদের জন্য গ্যাস ও বিদ্যুৎ সংযোগ হারানোর ঝুঁকি তৈরি হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আয়কর রিটার্ন না দিলে কেটে দেওয়া হবে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ!

সর্বশেষ আপডেট : ০২:৪৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫