০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

অভিযোগ তুলে পদত্যাগ করলেন এনসিপির আরেক নেতা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৪৩:২২ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • 78

এনসিপি নেতা মো. রুবেল। ছবি : সংগৃহীত

দলের বিরুদ্ধে অভিযোগ তুলে পদত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সমন্বয় কমিটির সদস্য মো. রুবেল মিয়া ওরফে হৃদয়। রোববার (১০ আগস্ট) রাতে পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগপত্রে মো. রুবেল মিয়া লিখেছেন, ‘এনসিপির ফরিদপুর জেলার একজন দায়িত্বশীল কর্মী হিসেবে কাজ করে আসছিলাম। কিন্তু সম্প্রতি দলের কর্মকাণ্ড, বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ, দলের কার্যক্রম সিদ্ধান্ত এবং অবস্থানগুলো জুলাই বিপ্লবের নীতি ও নৈতিকতার পরিপন্থী বলে মনে হওয়ায় এবং দলটির বর্তমান পথচলা তার ব্যক্তিগত আদর্শ ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তিনি গভীরভাবে হতাশ ও বিচলিত।

‘এমতাবস্থায় আমি আর দলের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারছি না। তাই আমি বিনীতভাবে জাতীয় নাগরিক পার্টি, ফরিদপুর জেলার সব কার্যক্রম ও পদ থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করছি।’ যোগ করেন তিনি।

আরও পড়ুন : চাঁদাবাজির ভিডিও ভাইরাল, এনসিপি নেতাকে শোকজ

এর আগে গত ৫ জুন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আখতার হোসেনের যৌথ স্বাক্ষরে ফরিদপুর এনসিপির ২৩ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে প্রধান সমন্বয়কারী করা হয় সৈয়দা নীলিমা দোলাকে।

এনসিপির ফরিদপুর জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলা মো. রুবেলের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

অভিযোগ তুলে পদত্যাগ করলেন এনসিপির আরেক নেতা

সর্বশেষ আপডেট : ০৯:৪৩:২২ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫