১২:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মোহাম্মদপুরে মাদক ব্যবসার স্পট দখল নিয়ে সংঘর্ষ, নিহত ১

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:৫৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • 87

ছবি : সংগৃহীত

মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদক কারবারিদের দুই পক্ষ আবারও সংঘর্ষে লিপ্ত হয়েছে। গুলিবর্ষণ আর ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। 
এ সময় শাহ আলম নামে এক কিশোরকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ ।
সোমবার (১১ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।
জেনেভা ক্যাম্পের একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ীরা মাদকের স্পট দখলে নিতে কয়েক দিন ধরে ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে। মাদক ব্যবসাকে কেন্দ্র করে একের পর এক ককটেল বিস্ফোরণ। মুহুর্মুহু গুলির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এসিডি) জুয়েল রানা বলেন, মাদক ব্যবসায়ীরা তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। আমরা নিয়মিত তাদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করছি।
এরপরও তারা জামিনে এসে তাদের ব্যবসা দখলে নিতে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে। আমরা খুব শিগগিরই আবারও তাদের গ্রেপ্তার করব।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মোহাম্মদপুরে মাদক ব্যবসার স্পট দখল নিয়ে সংঘর্ষ, নিহত ১

সর্বশেষ আপডেট : ০৬:৫৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদক কারবারিদের দুই পক্ষ আবারও সংঘর্ষে লিপ্ত হয়েছে। গুলিবর্ষণ আর ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। 
এ সময় শাহ আলম নামে এক কিশোরকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ ।
সোমবার (১১ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।
জেনেভা ক্যাম্পের একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ীরা মাদকের স্পট দখলে নিতে কয়েক দিন ধরে ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে। মাদক ব্যবসাকে কেন্দ্র করে একের পর এক ককটেল বিস্ফোরণ। মুহুর্মুহু গুলির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন : কেউ ডাক না শোনায় নিজের বাইকেই স্ত্রীর মরদেহ বেঁধে নেন স্বামী, ভিডিও ভাইরাল