১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিপুল পরিমাণ গাঁজাসহ নাটোরে গাড়ি আটক

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:২১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • 104

ছবি : সংগৃহীত

নাটোর শহরের মাদরাসা মোড় এলাকায় ট্রাফিক পুলিশের অভিযানে ১৭ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। সোমবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, বগুড়া থেকে আসা বলেরো কম্পানির একটি পিকআপ ভ্যানকে ট্রাফিক পুলিশ সিগন্যাল দিলে কাগজপত্র যাচাইয়ে অসঙ্গতি ধরা পড়ে। এ সময় গাড়িটির চালক বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার হরিয়া গ্রামের দুলাল মেয়ের ছেলে মো. লিটনের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

কিন্তু চালক লিটন জরিমানার টাকা আনার কথা বলে গাড়ি রেখে পালিয়ে যান।

আরও পড়ুন : সাঁতার কাটার সময় সি মাইন বিস্ফোরণে ৩ পর্যটক নিহত

পরে ট্রাফিক পুলিশের সন্দেহ হলে গাড়িটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে চারটি প্যাকেটে মোট ১৭ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা।

নাটক থানার ওসি মহাপ্রভ হোসেন জানান, উদ্ধার হওয়া গাঁজা ও গাড়িটি থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পলাতক চালককে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিপুল পরিমাণ গাঁজাসহ নাটোরে গাড়ি আটক

সর্বশেষ আপডেট : ০৩:২১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫